জানতেন না রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের জয়টা ততক্ষণে নিশ্চিতই হয়ে গেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৩০৮ রানের লক্ষ্যে ছোটা ইংলিশরা ৩৭.৪ ওভারেই ৩ উইকেটে তুলে ফেলেছে ২৮১ রান। যার অর্ধেকেরও বেশি করে ১৬২ রানে অপরাজিত ওপেনার জেসন রয়। ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের মালিক হতে দরকার আর মাত্র ৬ রান। কিন্তু হলো না, ওভারের পঞ্চম বলে নুয়ান প্রদীপের স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন রয়। ক্রিকইনফো।
তবে তাতে আটকে থাকেনি ইংল্যান্ডের জয়। পরশু শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে মরগানের দল। ১১৮ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস খেলার পর রয় বললেন রেকর্ডের কথা তাঁর জানা ছিল না।