প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড দলে যোগ দিয়েছিলেন শেন জার্গেনসেন। এবার চাকরি পাকা হলো অস্ট্রেলীয় কোচের। ২০১৯ পর্যন্ত নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করবেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ। এটি তাঁর দ্বিতীয় দফায় কিউই দলের বোলিং কোচ হওয়া। এর আগে ছিলেন ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত। ক্রিকইনফো।