জাহানারাদের আজ শেষটা রাঙানোর পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল কাজটা সারা হয়েছে। বাছাইপর্বের ফাইনালে উঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল। এবার ‘মিশন ব্যাংকক’কে পুরোপুরি রাঙানোর পালা। আজ ফাইনালে আয়ারল্যান্ডকে হারালেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।
আজ বাংলাদেশ সময় সকাল নয়টায় আইরিশদের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। আইসিসি র্যাঙ্কিং ও দুই দলের মুখোমুখি ইতিহাস ফাইনালে ফেবারিট বানিয়েছে বাংলাদেশকেই। আইসিসির মেয়েদের র্যাঙ্কিংয়ে ৫১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম। ২৬ পয়েন্ট নিয়ে আইরিশরা আছে দশে। ২০১২ ও ২০১৪ সালে মুখোমুখি হওয়া দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫০ ওভারের ম্যাচেও বাংলাদেশের জয়ের পাল্লা ভারী।