জাহানারাদের কোচ ক্যাপেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসে থাইল্যান্ডে মেয়েদের এশিয়া কাপ। সেটির প্রস্তুতিও চলছে বাংলাদেশ মেয়েদের জাতীয় ক্রিকেট দলের। এত দিন কোচ ছাড়াই চলছিল অনুশীলন, তবে সেই অপেক্ষা ঘুচে গেছে। ফারজানা-সালমাদের কোচ হয়ে আসছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড ক্যাপেল। ৫৩ বছর বয়সী ইংলিশের সঙ্গে আপাতত চুক্তিটা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত। ইংল্যান্ডের জার্সিতে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলা ক্যাপেল ২০০৬ সাল থেকে ছয় বছর ছিলেন নর্দাম্পটনশায়ারের কোচ। পরে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের নারী দলের সহকারী কোচ। তাঁর অধীনেই ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ইংল্যান্ডের মেয়েরা। বিসিবি।