জিতল ধোনির পুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লে-অফের রাস্তাটা মসৃণ রাখতে দিল্লি ডেয়ারডেভিলসকে জিততেই হতো। কিন্তু রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে কাল দিল্লিকে ডোবাল ধীরগতির ব্যাটিং। দুই দফা বৃষ্টিতে বন্ধ হওয়া ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে জিতে গেছে মহেন্দ্র সিং ধোনির পুনে। 

এবারের আইপিএলে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রানরেটের গড় তাদের, মাত্র ৬.৯৫। কাল প্রথম ছয় ওভারে দিল্লি করল গড়ের চেয়েও কম রান—২ উইকেটে ২৮। মন্থরগতির ইনিংসটা ১২১ রানে শেষ হয়েছে ক্রিস মরিস শেষ ৪ বলে ২০ রান নেওয়ায়। রাহানের অপরাজিত ৪২ রানে ভর করে লক্ষ্যের দিকে ভালোভাবেই ছুটল পুনে। প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময়ও তারা জয় দেখছিল। দ্বিতীয় দফায় বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার সময় পুনের রান ছিল ১১ ওভারে ১ উইকেটে ৭৬, যেখানে পার স্কোর ছিল ৫৭। ক্রিকইনফো।