জিতল পাকিস্তানের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন গার্ডেনে ছেলেদের ম্যাচের মতো কাল দিল্লিতে ভারত-পাকিস্তানের মেয়েদের ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তাতে অবশ্য শুধু একটু নাটকীয়তাই তৈরি হলো। প্রায় নিশ্চিত জয়টা পাকিস্তানকে পেতে হলো ‘ডাকওয়ার্থ-লুইস’ পদ্ধতিতে, জয় ২ রানে। ভেদা কৃষ্ণামূর্তির ২৪ রানের সৌজন্যে পাকিস্তানকে ৯৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। তাড়া করতে নেমে ওপেনার সিদ্রা আমিনের ২৬ রানের সৌজন্যে ১৬ ওভারে ৭৭ রান করে ফেলেছিল পাকিস্তান। সে সময়ই নামে বৃষ্টি, আর একটি বলও গড়ায়নি মাঠে। শেষ পর্যন্ত মাঠের নয়, অঙ্কের খেলায়ই জিতল পাকিস্তান। ক্রিকইনফো।