জিতল বাংলাদেশ 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ৫ উইকেট পেলেন সজীব। ফাইল ছবি
আবারও ৫ উইকেট পেলেন সজীব। ফাইল ছবি

জিম্বাবুয়ে ‘এ’ দলকে ধবলধোলাই করল বাংলাদেশ ‘এ’। সিরিজের দ্বিতীয় ও শেষ বেসরকারি টেস্টেও বড় জয় তুলে নিয়েছে নাঈম ইসলামের দল। জিম্বাবুয়ে ‘এ’ দলকে হারিয়েছে ১১৮ রানে।
প্রথম ইনিংসে ১২৬ রানের বড় লিড পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু প্রকৃতির বাধায় মনে হচ্ছিল ড্রয়ের পথেই এগোচ্ছে ম্যাচ। তবে দ্বিতীয় ইনিংসে আজ চার দিনের ম্যাচের শেষ দিনে ২০ ওভার ব্যাটিং করেই ৬ উইকেটে ১৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেন নাঈম। অধিনায়ক নিজে অপরাজিত ছিলেন ৫০ রানে। জিম্বাবুয়ে ‘এ’ দলের লক্ষ্য দাঁড়ায় ২৯৯ রান। সাকলায়েন সজীবের ঘূর্ণিতে আবারও দুমড়ে-মুচড়ে যায় জিম্বাবুয়ে ‘এ’ দল। ৬৩.৫ ওভারে ১৮০ রান তুললেই অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে ৪৭ রান করা ব্রায়ান চারি আবারও ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন। ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন সজীব। লেগস্পিনার জুবায়ের হোসেন ৭১ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট নেওয়া জুবায়ের হয়েছেন ম্যাচ সেরা। তবে সিরিজের সেরা নিঃসন্দেহে সজীব। দুই ম্যাচে নিয়েছেন ২১ উইকেট।
আরও একবার সজীবের বাঁহাতি স্পিনে নাকাল হয়েছে জিম্বাবুয়ে। ৮৭ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এর তিনটিই নিয়েছেন সজীব। ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন চারি। কিন্তু অধিনায়ক নাঈম গাম্বিকে ফিরিয়ে এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীরা। ৩৫ রানের মধ্যে হারিয়ে ফেলে শেষ ৫ উইকেট।