জিতল মুস্তাফিজের হায়দরাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাকিব-মুস্তাফিজ’ ম্যাচটি টসের সঙ্গে সঙ্গেই হয়ে গেল শুধুই মুস্তাফিজের ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স দলে যে জায়গাই পাননি সাকিব আল হাসান। সাকিবের দলও পারেনি, এলিমেনটরে ২২ রানে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। আগামীকাল গুজরাট লায়নসের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে মুস্তাফিজের দল।
৪-০-২৮-০, পরিসংখ্যান বলবে, মোটেও ভালো বোলিং করেননি মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজের বোলিং বোঝানোর সাধ্য কি পরিসংখ্যানের আছে? ৪ ওভারে ৪৭ রান দরকার কলকাতার। এ অবস্থায় ২ ওভারে ১৪ রান দিয়ে ম্যাচ তো শেষ করে দিলেন তিনিই। ভাগ্য সহযোগিতার হাত না বাড়ানোয় উইকেটশূন্য থেকেছেন ঠিকই, কিন্তু ইয়র্কার ও স্লোয়ারের মায়াজালে এমন চাপ সৃষ্টি করলেন যে তাঁর ফায়দা তুললেন অন্য প্রান্তে দুর্দান্ত বোলিং করা ভুবনেশ্বর কুমার।
এর আগে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ যুবরাজ সিংয়ের ব্যাটে ভর করে ১৬২ রান তোলে। যুবরাজের ৩০ বলে ৪৪ ও ময়জেস হেনরিকেসের ২১ বলে ৩১ রান লড়াই করার পুঁজি এনে দিয়েছিল মুস্তাফিজ-ভুবনেশ্বরদের। ক্রিকইনফো