জিতল সাকিবের কেকেআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ফিফটি করে ব্যাটে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আইপিএলে বল হাতে সাকিব আল হাসানের পারফরম্যান্স এখনো ঠিক ‘সাকিবীয়’ হলো না। কালও রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে বল হাতে খুব একটা ভালো করতে পারেননি। ৩ ওভার বল করে ২১ রানে নিয়েছেন ১ উইকেট।

বৃষ্টির জন্য ১৭.৪ ওভারেই থেমে যাওয়া পুনের ইনিংসে রান যেখানে ৬ উইকেটে ১০৩, সেখানে সাকিবের ২১ রান একটু বেমানানই। অথচ শুরুটা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। তৃতীয় বলেই সাকিব তুলে নেন উসমান খাজার উইকেট। কিন্তু পরের দুই ওভারেই দিয়ে ফেলেন ১৮ রান।

বৃষ্টির কারণে খেলার পরিধি কমে আসায় কলকাতার পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৬৬। প্রথম ৩ বলেই ২ ওপেনার ফিরে গেলে কিছুটা আশা দেখছিল পুনে। কিন্তু ইউসুফ পাঠানের ১৮ বলে ৩৭ রানের ঝড় ৪ ওভার বাকি থাকতেই জয় এনে দেয় কলকাতা নাইট রাইডার্সকে। ক্রিকইনফো।