জিতলে ১০ লাখ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুবারের রানার্সআপ তাঁরা। ২৯ মার্চ এমসিজিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে যদি এবারের ট্রফিটা ওঠে? ফাইনালের খাঁড়াটা তো কাটবেই শ্রীলঙ্কার, সঙ্গে আইসিসির প্রাইজমানির বাইরেও জুটবে দশ লাখ মার্কিন ডলার পুরস্কার! দলকে বাড়তি প্রেরণা দিতেই এই পুরস্কারের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা দলকে উদ্দীপনা জোগাতে এমন ঘোষণা দিয়েছি। এটি (অর্থ পুরস্কার) দলের সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে।’ ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যরা পেয়েছিলেন শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, জমি। সেই দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমান শ্রীলঙ্কা সরকারের মন্ত্রী। এমন ঘোষণার পেছনে তাঁর প্রভাব থাকতেও পারে, তবে শ্রীলঙ্কার পারফরম্যান্সে যদি এই ঘোষণা কোনো প্রভাব ফেলতে পারে, সেটিই হবে লঙ্কানদের বড় পাওয়া! এএফপি।