জিতেছে সাকিবের জ্যামাইকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ম্যাচ পর ব্যাট হাতে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ৫৪ ও ৩৪ রানের ঝলমলে দুটি ইনিংস খেলা সাকিব কাল ১৩ বলে করেছেন ১০ রান। এরপর বোলিংয়ে ৩ ওভারে ২৮ রান দিয়ে উমর আকমলের উইকেটটি পেয়েছেন জ্যামাইকা তালাওয়াসের অলরাউন্ডার। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) থামেনি জ্যামাইকার জয়যাত্রা। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দলটি।
কিংস্টনে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রান করে জ্যামাইকা। সর্বোচ্চ ৪৪ রান রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের। এরপর ত্রিনবাগো থেমেছে ১৩৯ রানে। ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন রাসেল।