জিতেছে সাকিবের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বলে ১৪ রান। মেলবোর্ন রেনিগেডসের হয়ে অভিষেকে ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টিসুলভ হয়নি সাকিব আল হাসানের। তবে কাল বিগ ব্যাশ লিগে দলের জয়ে বল হাতে ভালোই অবদান রেখেছেন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার। বোলিং ওপেন করে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, হোবার্ট হারিকেনসের জেভিয়ার ডোহার্টির ক্যাচ ধরে ম্যাচের ইতিও টেনেছেন সাকিব। ৩৭ রানে জিতেছে তাঁর দল।
৭ উইকেটে ১৬৩ রান করেছিল রেনিগেডস। এই রানের ১০০-ই আসে প্রথম ১১ ওভারে বেন স্টোকসের ঝড়ে। সাকিবের মতো কালই প্রথম খেলতে নামা ইংলিশ ব্যাটসম্যান ৩৭ বলে ৮ চার ও ৫ ছয়ে করেছেন ৭৭ রান। দ্বাদশ ওভারে স্টোক আউট হয়ে যাওয়ার পর শেষ ৮.৩ ওভারে মাত্র ৫৭ রান তোলে রেনিগেডস। এরপর ঘরের মাঠে হারিকেনস অলআউট হয়ে যায় মাত্র ১২৬ রানে।