জিম্বাবুয়ে ওয়ানডে দলে দুই নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে বাংলাদেশে এসেছিলেন টিমাইসেন মারুমা। এক টেস্ট ও ১৩ ওয়ানডে খেলা লেগ স্পিনার এলেন আবার। এবার জিম্বাবুয়ের ওয়ানডে দলের অংশ হয়ে। ওয়ানডে খেলতে এসেছেন মিডিয়াম পেসার নেভিল মাদজিভাও। ওয়ানডে দলে আছেন দুজন নতুন মুখও—পেস বোলিং অলরাউন্ডার সলোমন মায়ার ও ব্যাটসম্যান পিটার মুর। চারজনই কাল সকালে এসে পৌঁছেছেন চট্টগ্রাম। বিকেলে দেশের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন টেস্ট দলে থাকা চারজন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বপ্ন অপূর্ণ রেখেই ফিরছেন ওয়েলিংটন মাসাকাদজা। ফেরার বিমানে তাঁর সঙ্গী ব্রায়ান চারি, ম্যালকম ওয়ালার ও নাতসাই মুশাঙ্গুয়ে।