জিম্বাবুয়ে দলে পোফু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১১ সালে। মাঝখানে প্রায় পাঁচ বছরের বিরতি দিয়ে ক্রিস পোফু আবার ফিরলেন জিম্বাবুয়ের টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের জন্য কাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পোফু ফিরলেও জায়গা হয়নি ভুসি সিবান্দার। চোটের কারণে স্কোয়াডের বাইরে দুই পেসার টেন্ডাই চাতারা ও তিনাশে পানিয়াঙ্গারা। ২৯ অক্টোবর হারারেতে শুরু হবে প্রথম টেস্ট। ক্রিকইনফো।