প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি দল যখন ৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তখন আর ওই ম্যাচ নিয়ে কিছু বলার থাকে না। কাল হারাতে ৩ উইকেটে ১০৪ রান থেকে মুহূর্তের মধ্যে জিম্বাবুয়ের ইনিংস পরিণত হলো ৯ উইকেটে ১১০! নেভিল মাদজিভার ‘প্রতিরোধে’ ১২৩ পর্যন্ত পৌঁছায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ধবলধোলাই নিশ্চিত করা এ ধসে নেতৃত্ব দিয়েছেন ২২ রানে ৪ উইকেট পাওয়া জসপ্রীত বুমরা।
ছোট এ লক্ষ্য তাড়া করে অনায়াসে ম্যাচ জিতে নিয়েছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল (৬৩*) ও ফায়েজ ফজল (৫৫*) ২৮.১ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়ে এসেছেন। সিরিজের প্রথম ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন রাহুল। কাল লক্ষ্য ছোট হওয়ায় দ্বিতীয় ভারতীয় হিসেবে সে সুযোগ পাননি ফজল। ১৪তম ভারতীয় হিসেবে অভিষেকে পঞ্চাশোর্ধ ইনিংসেই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। ক্রিকইনফো।