জিম্বাবুয়ে যাচ্ছে না পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের মাটিতে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছিল জিম্বাবুয়ে। ফিরতি সফরে আগস্টেই জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে সফরটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কোনো কারণ দেখায়নি। তবে ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় পিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করার পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয় পাকিস্তানের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলে আবার অনিশ্চিত হয়ে যেত সেটা। এ ঝামেলায় না গিয়ে তাই পুরো সফরটাই স্থগিত করে দিয়েছে পাকিস্তান।
এ ছাড়া পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট। আপাতত সেটিও হচ্ছে না। ক্রিকইনফো।