জিম্বাবুয়ে যাচ্ছেন ধোনি
বছর খানেক আগে অজিঙ্কা রাহানের নেতৃত্বে তরুণ এক দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত। এবারও তরুণ দল নিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে তারা। তবে পার্থক্য হলো এবার দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। দলে একেবারে নতুন মুখ পাঁচজন। কাল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও টেস্ট দলের নাম ঘোষণা করেছে বিসিসিআই। বিরাট কোহলির দলে নতুন মুখ মুম্বাইয়ের পেস বোলার শার্দূল ঠাকুর। ক্রিকইনফো।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, স্টুয়ার্ট বিনি।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফাইজ ফজল, মনীশ পান্ডে, করুণ নায়ার, অম্বাতি রাইডু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, জসপ্রীত বুমরা, বারিন্দার স্রান, মনদ্বীপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকাট, যজুবেন্দ্র চাহাল।