জিম্বাবুয়ে সফরে পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরটা নিয়ে কম জলঘোলা হয়নি। কদিন আগেই জানা গিয়েছিল, আপাতত জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না পাকিস্তান। কাল অবশ্য জানা গেল উল্টোটাই। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আগামী সেপ্টেম্বরেই জিম্বাবুয়েতে যাচ্ছে পাকিস্তান। গত মে ও জুনে ঘরের মাঠে জিম্বাবুয়ের সফরের ফিরতি হিসেবেই তাদের যাওয়ার কথা। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিলেও তা হচ্ছে না বলেই জানা গেছে। সফরসূচি চূড়ান্ত না হলেও পিসিবি জানিয়েছে, টি-টোয়েন্টি দুটি সেপ্টেম্বর ও ওয়ানডে তিনটি অক্টোবরে হবে। এএফপি।