জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ক্রিকেটের ক্লান্তির কথা পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনেই একবার বলেছেন মহেন্দ্র সিং ধোনি। সেই ক্লান্তি কি তবে এত বেশি হয়ে যে এখন জিম্বাবুয়ে সফরই করতে রাজি নয় ভারত! বাংলাদেশ সফর শেষ করেই জিম্বাবুয়ে উড়াল দেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু কাল জানা গেছে, সিরিজটি বাতিল করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের সর্বাধিক প্রচারিত দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে অবশ্য বলা হয়েছে, জিম্বাবুয়ে ক্রিকেটের সম্প্রচার সহযোগী টেন স্পোর্টসের সঙ্গে বিসিসিআইয়ের সমস্যা না মেটায় সফরটি বাতিল করা হয়েছে। তবে পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের ক্লান্তিও একটা কারণ হতে পারে বলে তাদের খবরে বলা হয়েছে। আগামী মাসে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ধোনিদের৷ টাইমস অব ইন্ডিয়া।