জিম্বাবুয়ে সিরিজ তাহলে নভেম্বরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ হতে পারে আগামী মাসেই। ফাইল ছবি
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ হতে পারে আগামী মাসেই। ফাইল ছবি

আকস্মিকভাবে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় সূচি অনুযায়ী এ বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল না বাংলাদেশের। তবে ফাঁকা সময়টা কাজে লাগানোর দারুণ এক সুযোগ সাকিব-তামিমদের সামনে। বাংলাদেশের বিপক্ষে নভেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে রাজি জিম্বাবুয়ে। 

এফটিপি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর এ সিরিজটি জিম্বাবুয়ে ক্রিকেটকে দুই দফায় আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। বিসিবির সে প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছে জিম্বাবুয়ে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। পরশু দুবাইয়ে আইসিসির সভা। তখনই দুই বোর্ড মিলে বিষয়টি চূড়ান্ত করবে।
বোর্ড পরিচালকদের সভা শেষে আজ মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নভেম্বরে এসে দুটি টেস্ট খেলে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে। ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে আবারও জানুয়ারিতে আসবে তারা।
টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর অক্টোবর-নভেম্বরে। সে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছিল মুশফিকুর রহিমের দল।