জিম্বাবুয়ে সিরিজের সূচিতে বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় টেস্টের ভেন্যু বদল নিশ্চিত হয়েছিল আগেই। বদলে গেল সিরিজের সূচিও।
১৭ অক্টোবরই বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। তবে আগের ঘোষিত সময় থেকে এক দিন এগিয়ে প্রথম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ফতুল্লায় ২০ অক্টোবর থেকে। দ্বিতীয় টেস্ট ৩ নভেম্বর থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। শেষ টেস্ট এক দিন পিছিয়ে শুরু ১২ নভেম্বর থেকে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ পিছিয়েছে দুই দিন। আগের সূচিতে প্রথম তিন ওয়ানডে ছিল ঢাকায়। এখন প্রথম দুটি চট্টগ্রামে, ২১ ও ২৩ নভেম্বর। এর আগে ১৯ নভেম্বর এক দিনের প্রস্তুতি ম্যাচ সেখানেই। আগের সূচিতে সিরিজের শেষ ম্যাচ ছিল ২৮ নভেম্বর। নতুন সূচিতে ২৬ ও ২৮ নভেম্বর তৃতীয়-চতুর্থ ওয়ানডে মিরপুরে। ১ ডিসেম্বর পঞ্চম ওয়ানডে দিয়ে সিরিজের সমাপ্তি। ৪৩ দিনের সফর তাই বেড়ে হয়েছে ৪৬ দিনের।