জিম্বাবুয়ে 'এ'র সফরসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের সিরিজসূচি। ১৪ সেপ্টেম্বর কক্সবাজারের নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচ দিয়ে মাঠে নামবে দুদল। দ্বিতীয় চার দিনের ম্যাচ ফতুল্লায়—২১ থেকে ২৪ সেপ্টেম্বর। সিরিজের তিনটি ওয়ানডের ভেন্যুও ফতুল্লা। ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর হবে ম্যাচ তিনটি।