জিম্বাবুয়ের কোচ স্ট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুনে ডেভ হোয়াটমোরকে ছাঁটাইয়ের পর জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচের পদটি ফাঁকাই ছিল। সেই পদে পরশু সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে নিয়োগ দিল জিম্বাবুয়ে ক্রিকেট। বোলিং কোচ মাখায়া এনটিনিই এত দিন দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বোলিং কোচ হিসেবে জিম্বাবুয়ে দলের সঙ্গে যুক্ত ছিলেন স্ট্রিক, এরপর বছর দুয়েক ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। ক্রিকবাজ।