জিম্বাবুয়ের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্থর ওভাররেটের শাস্তি গুনল জিম্বাবুয়ে। ভারতের বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল জিম্বাবুইয়ানরা। তাই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে। এ ছাড়া একাদশের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল জিম্বাবুয়ে। পরশু দ্বিতীয় ম্যাচ জিতে অবশ্য সমতা এনেছে ভারত। আজ সিরিজ নির্ধারণী ম্যাচ। আইসিসি।