জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রীড়া সংগঠক মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রীড়া সংগঠক আমিনুল হক মনি। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদককে।
দেড় বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগতে থাকা মনি গত পরশু হঠাৎ করে নিজের কক্ষে অজ্ঞান হয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটিকে স্ট্রোক বলেই ধারণা করেছিলেন। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আইসিইউতে থাকার সময়ই কয়েক দফা হার্ট অ্যাটাক হয় নিবেদিতপ্রাণ এই ক্রিকেট সংগঠকের।