জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। সেই ১৯৭৯ সালে নেপিয়ারে ১৯৫ রানের জুটি গড়েছিলেন জিওফ হাওয়ার্থ ও জন রাইট। এত দিন সেটাই ছিল যেকোনো উইকেটে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। কাল শারজায় ১৯৮ রানের জুটি গড়ে তাঁদের টপকে গেলেন ম্যাককালাম-উইলিয়ামসন, আগের রেকর্ডও অবশ্য ছিল দ্বিতীয় উইকেটে। আজ অবশ্য দুজনই রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে ১৯৭৬ সালে ১৮৬ রানের জুটি গড়েছিলেন রিচার্ড হ্যাডলি ও ওয়ারেন লিস, করাচিতে সেটি ছিল সপ্তম উইকেটে। পাকিস্তানের মাঠে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটিও ওটাই।