প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন ওপেনার, অন্যজন মিডল অর্ডার ব্যাটসম্যান। তাই খুব বেশি জুটি গড়া হয় না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। কাল মিরপুরে তাঁদের ১৭৮ রানের জুটিটি গত ৮ বছরে ওয়ানডেতে দুজনের ২৬তম জুটি। তামিম-মুশফিকের জুটি কালই প্রথম ১০০ ছাড়াল। তবে ওয়ানডে ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি জুটি আছে তামিমের, মুশফিকের ১৩টি। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির অংশীদার সাকিব আল হাসান। ১৫টি সেঞ্চুরি জুটি গড়েছেন এই অলরাউন্ডার। আট সেঞ্চুরি জুটিতে সাকিব-মুশফিক-তামিমের পরেই আছেন শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল। হাবিবুল বাশার ও মাহমুদউল্লাহ সেঞ্চুরি জুটি গড়েছেন ৬টি করে। জুটি হিসেবে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি মুশফিক-সাকিবের।