জুটিতে ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী জুটিতে আজহার আলী-মোহাম্মদ হাফিজের ১৭০ রান। এরপর তৃতীয় উইকেটে শোয়েব মালিক ও হারিস সোহেলের ২০১। ছয় বছর পর ঘরের মাঠের প্রথম ওয়ানডেতে পাকিস্তান আরেকটি প্রথম দেখল এই দুই জুটির সৌজন্যেই। এই প্রথম ওয়ানডেতে এক ইনিংসে পাকিস্তানের দুই জুটি ১৫০ রান পেরোল। পাকিস্তানের প্রথম, তবে ওয়ানডে ক্রিকেট এর আগে আরও চারবার দুই জুটিতে ১৫০ রানের বেশি হতে দেখেছে। প্রথম কীর্তিটি ভারতের—২০০৯ সালে রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে উদ্বোধনী জুটিকে শচীন টেন্ডুলকারের সঙ্গে ১৫৩ রান করার পর বীরেন্দর শেবাগ দ্বিতীয় উইকেটে এম এস ধোনির সঙ্গে যোগ করেন ১৫৬ রান। এরপর ২০১৩ সালে হল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত এবং এ বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দুটি ১৫০ ছাড়ানো জুটি গড়ে।