প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে ডিঙাতে হবে ৩০৯ রানের পাহাড়। কিন্তু পরশু ইংল্যান্ড ১৮৭ রানেই হারাল অষ্টম উইকেট। এরপর লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে শেষ চেষ্টাটা চালালেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান। মাত্র ৩.৩ ওভারেই দুজনের নবম উইকেট জুটিতে ৫৫ রান। শেষ পর্যন্ত অবশ্য পারেনি ইংল্যান্ড, কিন্তু জুটিতে ওভারপ্রতি ১৫.৭১ রান তুলে একটা ‘রেকর্ড’ ঠিকই করে ফেলল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানরেটের জুটি এটাই (কমপক্ষে ৫০ রান)। এর আগে ২০০৫ সালে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ড্যানিয়েল ভেট্টোরি নবম উইকেটেই ১২.৩৩ রানরেটে ৭৪ রান করেছিলেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি রানরেটের জুটিটাও হয়েছে এ বছরই—গত বিশ্বকাপে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারডিয়েন ২০ বলে তুলেছিলেন ৮০ রান। রানরেট ২৪!