জুনাইদের বদলি রাহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহাত আলী
রাহাত আলী

২০১২ সালে পাল্লেকেলেতে ওয়ানডে অভিষেকে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। এরপর আর পাকিস্তানের হয়ে রঙিন জার্সিতে নামা হয়নি রাহাত আলীর। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা না পেয়েও খুব একটা অবাক হননি নিশ্চয়ই। এবার তাঁর বিস্মিত হওয়ার পালা। চোটগ্রস্ত পেসার জুনাইদ খানের জায়গায় যে তাঁকেই ডেকেছেন পাকিস্তানের ক্রিকেট নির্বাচকেরা! জুনাইদের চোটের কারণে আরেক পেসার বিলাওয়াল ভাট্টিকে নিয়ে যাওয়া হয়েছিল নিউজিল্যান্ডে সিরিজের জন্য, তবে কিউই ব্যাটসম্যানদের তোপে ভাট্টির বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৯৩ রান দিয়ে ওয়াহাব রিয়াজের দেশের পক্ষে সবচেয়ে খরুচে বোলিংয়ের ‘রেকর্ডে’ও ভাগ বসিয়েছেন তিনি। চোট জুনাইদের, বাজে ফর্ম ভাট্টির। দুইয়ে দুইয়ে চার মিলে রাহাত এখন বিশ্বকাপ দলে। এএফপি।