সর্বশেষ আপডেট: ৩৪১ করেও পারল না বাংলাদেশ

এজবাস্টনে আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। টস জিতে ব্যাটিং করেছে বাংলাদেশ। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে—
* এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।
* ৯ম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও হাসান আলীর অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটি ৩৯ বলে ৮৬ রান যোগ করে ম্যাচের ছবি বদলে দিয়েছেন। ফাহিম অপরাজিত ৩০ বলে ৬৪ রান করে আর হাসান উইকেটে ছিলেন ১৫ বলে ২৭ রানে।
* ৪২.৪ ওভারে পাকিস্তানের অষ্টম উইকেট ইমাদ ওয়াসিম আউট, পাকিস্তানের দরকার ৪৪ বলে ৯৩ রান। বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট।
* ৬৪ বলে পাকিস্তানকে করতে হবে ১১৪ রান। ওভার পিছু পাকিস্তানকে তুলতে হবে ১০.৬৮।
* পাকিস্তানের স্কোর ৩৯ ওভারে ২২৭/৬
* বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো শোয়েব মালিককে (৭২) আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।
* ৩০ ওভারে পাকিস্তানের রান ১৭৩/৫। ১২০ বলে পাকিস্তানের দরকার ১৬৯ রান।
* ১১ রানের মধ্যে সরফরাজ আহমেদকে (৫) আউট করেছেন মোসাদ্দেক হোসেন।
* পাকিস্তানের রান ২৬ ওভারে ১৫৭/৪।
* মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকের চতুর্থ উইকেটে ৭৫ বলে ৭৯ রানের জুটি এগিয়ে নিয়েছে পাকিস্তানকে। ২৫.৬ ওভারে এই জুটি ভেঙেছেন শফিউল ইসলাম। ইমরুলের ক্যাচ হয়ে ফেরার আগে হাফিজ করেছেন ৪৯ রান।
* পাকিস্তানের স্কোর ২২ ওভারে ১২৯/৩
* চতুর্থ উইকেটে মোহাম্মদ হাফিজ শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ভালো একটা জুটি গড়েছেন। এখনো পর্যন্ত এই জুটিতে এসেছে ৫১ রান। হাফিজ ৪২ আর মালিক ২৮ রানে অপরাজিত।
* পাকিস্তানের স্কোর ১৩.৩ ওভারে ৭৮/৩।
* ৪৪ রান করা শেহজাদকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দিয়েছেন সাকিব আল হাসান।
* দ্রুত ২ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়াচ্ছিল আহমেদ শেহজাদ-মোহাম্মদ হাফিজের তৃতীয় উইকেট জুটি (৫৯)।
* ৫ ওভারে পাকিস্তানের স্কোর ২৩/২।
* পরের ওভারে মুশফিকের ক্যাচ বানিয়ে বাবর আজমকে (১) আউট করেছেন মাশরাফি বিন মুর্তজা।
* বাংলাদেশের দেওয়া ৩৪২ রানের বিরাট লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানকে শুরুতেই ধাক্কা দিয়েছেন তাসকিন আহমেদ। ৩.২ ওভারে মুশফিকুর রহিমের ক্যাচ হয়ে আজহার আলী ফিরেছেন ৮ রান করে।
* বাংলাদেশ ৫০ ওভারে ৩৪১/৯ (তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬, সাকিব ২৩, সৌম্য ১৯, মিরাজ ১৩; জুনায়েদ ৪/৭৩, শাদাব ২/৫৫, হাসান ২/৫৮)।
* পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংটা দুর্দান্তই হয়েছে। তামিমের সেঞ্চুরি, ইমরুলের ফিফটিতে রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। তবে শেষ ১০ ওভারে প্রত্যাশিত রান ওঠেনি। এই ১০ ওভারে বাংলাদেশ করেছে ৭৩ রান।
* ৪৪ ওভারে বাংলাদেশের রান ৩০২/৬। রানরেট ৬.৮৬।
* হাসান আলীর জোড়া শিকার হয়ে ফিরেছেন সাকিব (২৩) ও মাহমুদউল্লাহ (২৯)।
* ৪০ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৬৮। রান রেট ৬.৭০।
* তামিম-মুশফিক আউটের পরও দুর্দান্ত গতিতে ছুটছে বাংলাদেশ।
* তামিমের পর দলকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহিম। ৩৬.৫ ওভারে জুনায়েদের শিকার হওয়ার আগে বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানের রান ৩৫ বলে ৪৬।
* শাদাবের বলে জুনায়েদের ক্যাচ হওয়ার আগে তামিমের রান ৯৩ বলে ১০২।
* বাংলাদেশের স্কোর ৩৩ ওভারে ২১৯/২। রানরেট ৬.৬৩।
* মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২৩ রানে।
* তিন অঙ্কের দেখা পেয়ে গেলেন তামিম। সেঞ্চুরি পেতে তামিম খেলেছেন ৮৮ বল। দুর্দান্ত ইনিংস সাজিয়েছেন ৯ চার ও ৪ ছক্কায়।
* ২৭.৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭২। রানরেট ৬.২৫।
* তামিম এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে, বাঁহাতি ওপেনার অপরাজিত ৮২ রানে।
* তামিম-ইমরুলের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ১২২ বলে ১৪২ রান।
* তামিমের সঙ্গে জ্বলে উঠেছেন ইমরুল কায়েসও। ২৬.৩ ওভারে সাদাব খানের বলে এলবিডব্লু হওয়ার আগে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান করে গেছেন ৬১ রান।
* এখনো পর্যন্ত তামিম চার মেরেছেন ৯টি, ছক্কা আছে দুটি। জুনায়েদের করা ৯ম ওভারে বাংলাদেশ যে ২৫ রান তুলেছে, এর মধ্যে তামিমের ২১। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে ৬৬.৩৩ গড়ে ১৯৯ রান করা বাঁহাতি ওপেনার যে ছন্দটা চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনতে দৃঢ় প্রতিজ্ঞ, এই ব্যাটিং সেটিই বলছে।
* সৌম্য তাড়াতাড়ি ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সমস্যা হয়নি বাংলাদেশের জন্য। পাকিস্তানের বোলারদের ওপর সবচেয়ে বেশি চড়াও হয়েছেন তামিম ইকবাল।
* ৬.১ ওভারে ২৭ রানে জুনায়েদ খানের বলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার (১৯)।