জুভদের সেমির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকোর বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জেতায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে থেকে নামবে আজ

১৯৯৬ থেকে ১৯৯৮। চ্যাম্পিয়নস লিগে টানা তিনটি ফাইনাল খেলেছে জুভেন্টাস। সেই স্মৃতির জাবরই কাটতে হয় এখন। ২০০৩ সালের পর আর ফাইনালে উঠতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এবার ফাইনালের পথে আরও এক ধাপ এগোতে পারে আজ। আরতুরো ভিদালের একমাত্র গোলে প্রথম লেগে জেতা জুভেন্টাস আজ মোনাকোর মাঠে ড্র করলেই উঠে যাবে শেষ চারে।
লিগে গত ১৮ ম্যাচে পাঁচ ড্র করে মোনাকোর হার মাত্র একটি। মোটামুটি ভালোই। তবে আজকের ম্যাচের প্রস্তুতিটা তাদের ভালো হয়নি, রেঁনের সঙ্গে এই সপ্তাহ ড্র করেছে ১-১ গোলে। ওদিকে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে জুভেন্টাস মানসিকভাবে আছে বেশ উজ্জীবিতই। উপরন্তু চোট কাটিয়ে আজ নামার কথা অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির জন্য এটা বড় সুসংবাদই। এএফপি।