জুয়াড়ি থেকে সাবধান

জুয়াড়িদের থেকে ক্রিকেটারদের দূরে রাখতে তৎপর আইসিসি। সংস্থার দুর্নীতি দমন ইউনিট বিভিন্ন সময়ে ক্রিকেটারদের বিভিন্ন নির্দেশনাও দিয়েছে। কিন্তু জুয়াড়িদের অপতৎপরতা থেমে নেই। বড় বড় দলের ক্রিকেটাররা পাদপ্রদীপের আলোয় থাকায় তারা ঝুঁকছে সংস্থার সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটারদের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাই আইসিসির প্রধান নির্বাহীর সতর্কতা—‘আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতিবাজেরা সহযোগী ও মহিলা ক্রিকেট দলগুলোর দিকে ঝুঁকছে। আমরা এটা নিশ্চিত করতে চাই, সব দলের ক্রিকেটাররা যেন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং অনৈতিক কোনো কাজে জড়িয়ে না পড়ে।’
রিচার্ডসনের কথাটা একদমই অমূলক নয়। ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে গত জানুয়ারিতে প্রাথমিকভাবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন হংকংয়ের ক্রিকেটার ইরফান আহমেদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যে আট দল খেলছে, তাদের মধ্যে আছে হংকংও। পিটিআই।