জেট এয়ারওয়েজ পাইলটের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ হরভজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেট এয়ারওয়েজের পাইলটের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ হরভজনের। ছবি: রয়টার্স
জেট এয়ারওয়েজের পাইলটের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ হরভজনের। ছবি: রয়টার্স

জেট এয়ারওয়েজে ভ্রমণ করছিলেন হরভজন সিং। কিন্তু বিমানের পাইলটের আচরণে বেজায় ক্ষিপ্ত ভারতের সাবেক এই অফ স্পিনার। পাইলটের একটি উক্তিকে ‘বর্ণবাদী’ বলে সেই পাইলটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

হরভজনের দাবি, বিমানের পাইলট নাকি এক নারীকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। এক প্রতিবন্ধী ব্যক্তিকেও নাকি তিনি অপমানসূচক মন্তব্য করেছেন। ব্যাপারটির প্রতিবাদ জানিয়ে তিনটি টুইটও করেছেন হরভজন। প্রথম টুইটে তিনি বিমানের পাইলটের নাম উল্লেখ করে লিখেছেন, বার্নড হোয়েসলিন নামের এই পাইলট আমার দেশে বসে আয় রোজগার করে আমার দেশের মানুষকেই “ব্লাডি ইন্ডিয়ানস” বলছে।’

দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন, ‘এই পাইলট শুধু বর্ণবাদী মন্তব্যই করেনি, সে একজন নারীকে ও একজন প্রতিবন্ধী ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ব্যাপারটি জেট এয়ারওয়েজের জন্য লজ্জার ও মানহানিকর।’ তৃতীয় টুইটে তিনি এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ সবাইকে বর্ণবাদের বিপক্ষে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘এমন ঘটনা আমাদের দেশে সহ্য করা হবে না।’
হরভজন সম্প্রতি ১৯তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের নিয়মিত মুখ। ভারতীয় দলের হয় হরভজন সর্বশেষ খেলেছেন গত বছর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঢাকায় টি-টোয়েন্টি এশিয়া কাপে। সূত্র: ইয়াহু ক্রিকেট।