জোন্সকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই বিদেশিরা পারলে পাকিস্তানে ঢুঁ মারতে চান না। গত ছয় বছরে এক জিম্বাবুয়ে ছাড়া আর কেউই তো সেখানে খেলতে যায়নি। পাকিস্তান ক্রিকেট লিগ উপলক্ষে এবার কিছু বিদেশি তো আসবেনই। কিন্তু ডিন জোন্সের যে অভিজ্ঞতা হলো, তাতে পাকিস্তানে আসার আগে বিদেশিরা দুবার ভিসা ঠিক আছে কি না, সেটা পরীক্ষা করে আসবেন। দুবাই থেকে ইসলামাবাদে পৌঁছানোর পর যে আবার দুবাইয়েই ফেরত যেতে হয়েছে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে। পাকিস্তান ক্রিকেট লিগের ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হয়েছেন জোন্স। সেই উপলক্ষেই গত পরশু রাতে দেশটিতে এসে পৌঁছেছিলেন জোন্স। কিন্তু ভিসায় একটা সমস্যা থাকার কারণে বিমানবন্দর থেকেই ফেরত যেতে হয়েছে। এএফপি।