জোসেফের দুর্দান্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন আলজারি জোসেফ। ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে কাল তরুণ এই ক্যারিবীয় ফাস্ট বোলার পা রাখলেন আন্তর্জাতিক আঙিনায়। মনে রাখার মতো শুরুই হলো তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে জোসেফের প্রথম শিকার যে বিরাট কোহলি! পরে পেয়েছেন রোহিত শর্মার উইকেটও।

সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৯.৩ ওভারে ৭৭ রান তুলতেই হারিয়ে বসেছিল ৩ উইকেট। এ প্রতিবেদন লেখার সময় ভারতের রান ৫ উইকেটে ১৩০।

শ্যানন গ্যাব্রিয়েলের বলে ডাউরিচের ক্যাচ হয়ে ওপেনার শিখর ধাওয়ান আউট হয়েছেন ১ রান করে। জোসেফের লাফিয়ে ওঠা বলটা ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ড্যারেন ব্রাভোর ক্যাচ হওয়ার আগে কোহলির রান ৩।

দারুণ কিছুর  ইঙ্গিত দিয়েও লোকেশ রাহুলের ইনিংস খুব বেশি দূর এগোয়নি। রস্টন চেজের বলে শর্ট ফাইন লেগে ক্রেইগ ব্রাফেটের ক্যাচে পরিণত হওয়ার আগে আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। টেন ক্রিকেট।