জোড় বেঁধে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের অমন ব্যাটিং বিপর্যয়ের পর ইংল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেওয়াটা জরুরি ছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে আউট করে সেটি দিলেন সাকিব আল হাসান। সতীর্থদের উদ্‌যাপনের কেন্দ্রেও তাই তিনি l প্রথম আলো

একজন ওপেনার, আরেকজন ব্যাট করেন তিনে বা চারে। তাই প্রতি ম্যাচেই জুটি বাঁধা হয় না তামিম ইকবাল ও মুমিনুল হকের। নিয়মিত জুটি না বাঁধলেও টেস্টে বাংলাদেশের সফল জুটির তালিকায় ওপরের দিকেই আছেন কাল দ্বিতীয় উইকেটে ১৭০ রান যোগ করা মুমিনুল ও তামিম। টেস্টে ১৩ বার জুটি গড়ে চতুর্থবারের মতো ১০০ পেরোলেন এই দুজন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে জুটির সেঞ্চুরিতে তামিম-মুমিনুলের চেয়ে ওপরে আছেন শুধু হাবিবুল বাশার ও জাভেদ ওমর। ৫টি সেঞ্চুরি এই জুটির।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি
সেঞ্চুরি জুটি ইনিংস রান সর্বোচ্চ গড়
৫ জাভেদ ওমর-হাবিবুল বাশার ৩২ ১৩২১ ১৬৭ ৪১.২৮
৪ তামিম ইকবাল-ইমরুল কায়েস ৪৬ ২১৪৮ ৩১২ ৪৭.৭৩
৪ তামিম ইকবাল-মুমিনুল হক ১৩ ৮৬৪ ১৭০ ৬৬.৪৬
৩ হান্নান সরকার-হাবিবুল বাশার ১৫ ৭৬৪ ১১৪ ৫০.৯৩
৩ তামিম ইকবাল-জুনায়েদ সিদ্দিক ২৭ ১০০৮ ২০০ ৩৭.৩৩