জোড়া সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংসেই অপরাজিত ছিলেন শিবনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান সেন্ট লুসিয়া টেস্টের দুই ইনিংসেই দলের পক্ষে সর্বোচ্চ রান করে ছুঁয়েছেন আরেকটি কীর্তিও। কীর্তিটা একই টেস্টের দুই ইনিংসেই দলের পক্ষে সর্বোচ্চ রান করার। সেন্ট লুসিয়া টেস্টসহ মোট নয়বার ম্যাচের দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেছেন চন্দরপল। এর মধ্যে ২০০৭ সালে ইংল্যান্ড সফরে ওল্ড ট্রাফোর্ড ও চেস্টার-লি-স্ট্রিটে পরপর দুই ম্যাচের চার ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানসংগ্রাহকের নাম ছিল চন্দরপল। চন্দরপলের আগে আরও দুজন ব্যাটসম্যান ইংল্যান্ডের কেন ব্যারিংটন ও চন্দরপলের সাবেক সতীর্থ ব্রায়ান লারাও নয়বার দুই ইনিংসেই সর্বোচ্চ রান করেছেন। এ ছাড়া ভারতের দুই সাবেক তারকা সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড় আটবার করেছেন এই কীর্তি।