জোড়া ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিখর ধাওয়ানের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ১৮৭ রানের ইনিংস দিয়ে। ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে ১৫৩ রান করেছিলেন উদ্বোধনী জুটিতে ধাওয়ানের সঙ্গী মুরালি বিজয়ও। ভারতের এই দুই ওপেনার আবার মোহালি কীর্তির পুনরাবৃত্তি করলেন ফতুল্লায়। টেস্টে ব্যাটিং উদ্বোধন করে একই ইনিংসে দুই ওপেনারের ১৫০ ছাড়ানো ইনিংস খেলার উদাহরণ ১৬টি। এর মধ্যে ধাওয়ান-বিজয়সহ মাত্র তিন জোড়া ওপেনার দুবার করেছেন এই কীর্তি। ২০০০ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জোড়া ১৫০ ছাড়ানো ইনিংস খেলা শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও সনাৎ জয়াসুরিয়া ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেও জোড়া ১৫০ করেন। দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস-গ্রায়েম স্মিথ জুটি ২০০৩ সালে সাত মাসের ব্যবধানে দুবার এই কীর্তি গড়েন পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে।