মুত্তিয়া মুরালিধরনের উত্তরসূরি। রঙ্গনা হেরাথের নামের পাশে পাকাপাকিভাবেই বসে গেছে বিশেষণটা। মুরালিধরনের অবসরের পর টেস্টে শ্রীলঙ্কার বোলিং ভারটা বয়ে চলেছেন হেরাথ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ কলম্বো টেস্টেও ১১ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে ৫, দ্বিতীয় ইনিংসে ৬। ক্যারিয়ারের সপ্তমবারের মতো ম্যাচের দুই ইনিংসেই ৫ উইকেট পেলেন হেরাথ। জোড়া ৫ উইকেট নেওয়ায় কিংবদন্তি সিডনি বার্নসকে পেছনে ফেলে উঠে এলেন দুই নম্বরে। টেস্টে দুই ইনিংসেই সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্বে হেরাথের ওপরে আছেন শুধুই মুরালিধরন। ১১ বার ম্যাচে জোড়া ৫ উইকেট নিয়েছেন টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক।
টেস্টে সবচেয়ে বেশি জোড়া ৫ উইকেট
১১ মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা ম্যাচ: ১৩৩
৭ রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা ম্যাচ: ৮১
৬ সিডনি বার্নস ইংল্যান্ড ম্যাচ: ২৭
৫ ক্ল্যারি গ্রিমেট অস্ট্রেলিয়া ম্যাচ: ৩৭
৫ রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ড ম্যাচ: ৮৬
৫ শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া ম্যাচ: ১৪৫
৫ রবিচন্দ্রন অশ্বিন ভারত ম্যাচ: ৪৯