জ্বর নিয়ে হাসপাতালে মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার রাতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী মাশরাফির অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'মাশরাফিকে জ্বরের কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা প্রাথমিকভাবে ডেঙ্গু জ্বর বলেই সন্দেহ করছেন। আমি কিছুক্ষণ পরই সেখানে যাব।'
জাতীয় লিগের ম্যাচ খেলতে শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল মাশরাফির। অনেক দিন পর বড় দৈর্ঘ্যের খেলায় তাঁকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কিন্তু অসুস্থ হয়ে এখন হাসপাতালে থাকতে হচ্ছে তাঁকে।