প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয্যি মামা তখনো বেশ উত্তপ্ত। চারপাশে চকচকে রোদ। বেলা মোটে সাড়ে তিনটা। অথচ ফতুল্লায় বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচের দিনের খেলা শেষ হয়ে গেল কাল ওই সময়েই! আগের দিনই আলোকস্বল্পতায় ৬ ওভার খেলা হয়নি। কাল চাইলে অনায়াসেই খেলা যেত আরও ঘণ্টা খানেক। তা আর হলো না, দুই দলের ক্রিকেটাররা ঝটপট বাসে উঠে চারটার মধ্যে রওনা দেয় ঢাকার উদ্দেশে। ভয়, অফিস ছুটির পরের জ্যামকে! আগের দিন পাঁচটায় খেলা শেষ হওয়ার পর সাড়ে পাঁচটায় রওনা হয়ে অফিস ছুটির জ্যামে পড়ে হোটেলে ফিরতে অনেক দেরি হয়ে যায় ক্রিকেটারদের। জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টের অনুরোধে তাই দিনের খেলা ৯০ ওভার থেকে কমিয়ে করা হয়েছে ৮০ ওভার। কাল যখন ছুটি হলো অফিস, ক্রিকেটাররা তখন আয়েশ করছেন হোটেলে!