প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আফগানিস্তানের। সেমিফাইনালে যেতে চাইলে এ তিন ম্যাচে অন্তত দুটি জয় দরকার আফগানদের। এ অবস্থায় বিনা মেঘে বজ্রপাত ঘটিয়েছেন আসগর আফগান। আফগানিস্তানের সফলতম অধিনায়ক বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি, ঘোষণা দিয়েছেন আজ নামিবিয়ার বিপক্ষে খেলেই বিদায় নেবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড দখলে থাকা অবস্থাতেই অবসরে যাচ্ছেন আসগর।
আজ দুই দলই ২ পয়েন্ট নিয়ে মাঠে নামছে। ফলে এ ম্যাচের ফল সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর আসগরের এভাবে অবসরের ঘোষণা ম্যাচটাকে আফগানিস্তানের জন্য আরও বেশি অর্থবহ করে তুলেছে। পাঠক, আপনার কী ধারণা, আজ নামিবিয়া ও আফগানিস্তানের ম্যাচে কে জিতবে?