জয় দিয়ে শুরু পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ও ওয়ানডের পর নিশ্চিত হয়ে গেল, টি-টোয়েন্টি সিরিজও হারছে না পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে কাল কলম্বোয় শ্রীলঙ্কাকে ২৯ রানে হারিয়েছে সফরকারীরা। টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেটে করে ১৭৫। আহমেদ শেহজাদ, শোয়েব মালিক ও উমর আকমল প্রত্যেকেই করেছেন ৪৬। শ্রীলঙ্কার থিসারা পেরেরা নিয়েছেন ২ উইকেট। রান তাড়া করতে এসে মিলিন্দা সিরিবর্ধনা ১৮ বলে ৩৫ ও চামারা কাপুগেদারা ১৬ বলে ৩১ রান করলেও লাভ হয়নি, শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ করতে পেরেছে শ্রীলঙ্কা। তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ সোহেল তানভীর। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামীকাল। ক্রিকইনফো।