জয় দিয়ে শেষ পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ওয়ানডে জয়টাই কি অমন পাল্টে দিল পাকিস্তানকে? নইলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ড এভাবে উড়ে যাবে কেন? ওয়ানডেতে যে পাকিস্তান খাবি খাচ্ছিল, তারাই ইংল্যান্ডের ১৩৫ রান পেরিয়ে গেল ৯ উইকেট ও ৩১ বল হাতে রেখে। জয় দিয়ে ইংল্যান্ড সফরই শেষ করল পাকিস্তান। তবে তিন সংস্করণ মিলে ইংল্যান্ড সিরিজ জিতেছে ১৬-১২ পয়েন্টে।
ভালো একটা শুরুর পরও ইংল্যান্ডের রান ১৩৫-এর বেশি হতে পারেনি। মূল কৃতিত্ব ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিমের। বাঁহাতি পেসার রিয়াজের ১৮ রানে ৩ উইকেট তাঁর ক্যারিয়ার-সেরা। বাঁহাতি স্পিনার ওয়াসিম ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুই ওপেনার শারজিল খান ও খালিদ লতিফ ১১ ওভারে ১০৭ রানের জুটি গড়ে নিশ্চিত করে দিয়েছেন পাকিস্তানের জয়। এএফপি।