জয় দেখছিল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারি ব্যালান্সের দুর্দান্ত সেঞ্চুরি আর জশ বাটলারের ঝোড়ো হাফ সেঞ্চুরির পর অ্যালিস্টার কুক যখন ইনিংস ঘোষণা করলেন, ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৭ উইকেটে ৩৩৩ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৪ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যটা দাঁড়াল ১৩০ ওভারে ৪৩৮ রান। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কাজটা আরও কঠিন করে ফেলল চতুর্থ দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে। জয় দূরের কথা, অ্যান্টিগা টেস্ট ড্র করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে যায় দিনেশ রামদিনের দলের জন্য। কাল পঞ্চম দিন চা বিরতির সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান।
এর আগে ৩ উইকেটে ১৬৬ রান নিয়ে পরশু চতুর্থ দিনের খেলা শুরু করা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করার আগে ৪৮ ওভারে আরও ২১৭ রান যোগ করে। ২৩৩ বলে ১১টি চার ও দুটি ছয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে সুলিমান বেনের বলে আউট হন ব্যালান্স। দেশের বাইরে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। এরপর ৭ নম্বরে ব্যাট করতে নামা বাটলারের ৫৬ বলে ৫৯ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে তাড়া করার জন্য পাহাড়সম এক লক্ষ্য দেয় ইংল্যান্ড। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩৯৯ ও ৩৩৩ / ৭ ডি. (ব্যালান্স ১২২, বাটলার ৫৯ *, রুট ৫৯; টেলর ২ / ৪২, বেন ২ / ১১৫)
ওয়েস্ট ইন্ডিজ: ২৯৫ ও ১২৭ / ৩ (স্মিথ ৬৫, রামদিন ৪৮*, হোল্ডার ৪৮*; রুট ২ / ১৩) (অসমাপ্ত)