প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডের চেয়ে ঠিক ২০০ রান বেশি করল নিউজিল্যান্ড। কাল ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৯৮ রান তুলেছে কিউইরা, যা ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ। ৯৬ বলে ১০ চার ও ৪ ছয়ে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১১৯ রান করেন রস টেলর। কেন উইলিয়ামসনের অবদান ৯৩।
নিউজিল্যান্ডের রানের পাহাড় তাড়া করতে এসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। জিততে হলে শেষ ৩ উইকেটে ১২.১ ওভারে আরও ১১০ রান করতে হবে ইংল্যান্ডকে। ক্রিকইনফো।