প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ৪৪৯ রান। এরপর প্রতিপক্ষ অলআউট ২৫২ রানে। যুব ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা দারুণ করেছিল মধ্যাঞ্চল। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২১ রানে অলআউট হয়ে মুদ্রার উল্টো পিঠও দেখল মধ্যাঞ্চলের যুবারা। পূর্বাঞ্চলকে ৩১৯ রানের লক্ষ্য দিয়েছে মধ্যাঞ্চল। মাত্র ২ বল খেলে ১ রান তুলতেই দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ফেলেছে পূর্বাঞ্চল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অন্য ম্যাচে আজ শেষ দিনটা জয় থেকে ৭৯ রান দূরে থেকে শুরু করবে উত্তরাঞ্চল। ১৪১ রানের লক্ষ্য পাওয়া দলটি ২ উইকেটে তুলে ফেলেছে ৬২ রান। ৪৫ রান করে আউট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট ২১২ রানে।