জয় দেখছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে কাল চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে চা-বিরতির পর। তবে মাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য তা বাধা হতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১৩ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২১৫ রানে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ৯ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করা স্বাগতিকদের জয়ের জন্য শেষ দিনে দরকার মাত্র ১১৫ রান।
পরশু দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৪২১ রানে। দলকে ৯২ রানের লিড এনে দিতে বড় অবদান এবি ডি ভিলিয়ার্সের। ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরি পাওয়া ডি ভিলিয়ার্স ১৯৪ বলে করেছেন ১৪৮ রান। টেস্ট সেঞ্চুরিতে গ্যারি কারস্টেনকে ছুঁয়ে ফেলা ডি ভিলিয়ার্সের সামনে এখন শুধু হাশিম আমলা (২৩), গ্রায়েম স্মিথ (২৭) ও জ্যাক ক্যালিস (৪৫)। ক্রিকইনফো।