জয়াসুরিয়ার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায়ের মধ্য দিয়ে যে অবনমনের সূচনা, সেটিরই পরিণতি যেন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায়। এমন পরিস্থিতিতে আবার শূন্য থেকে শুরু করতে চাইছেন সনাৎ জয়াসুরিয়া। দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্বপ্রাপ্তির তিন সপ্তাহের মধ্যেই প্রথম পরীক্ষা দিতে হবে জয়াসুরিয়াকে। ইংল্যান্ড সফরের দল নির্বাচনের দায়িত্ব না পেলেও পাশ থেকে সহযোগিতা করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্তিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি, ‘শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য সব সময় শতভাগ দিয়েছি। কিন্তু আমাদের কাজগুলো নষ্ট হওয়ায় এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। এই মেয়াদে তাই আমাদের ওপর দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে।’ শ্রীলঙ্কার ক্রিকেটের বর্তমান দুর্দশার জন্য আগের নির্বাচক কমিটির দায় দেখেন জয়াসুরিয়া, ‘যখন নতুন কোনো নির্বাচক কমিটি আসে, তাদের উচিত পুরোনো কমিটির সঙ্গে কথা বলে ভালো দিকগুলো বজায় রাখা। এ কাজটি করা হয়নি বলেই, আমাদের এমন অবস্থা।’ সূত্র: ক্রিকইনফো।